Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও আকর্ষণীয় হচ্ছে হাওড়া ব্রিজের আলোকসজ্জা

হাওড়া ব্রিজের (রবীন্দ্র সেতু) আলোকসজ্জা আরও আকর্ষণীয় করে তোলার জন্য উ঩দ্যোগ নেওয়া হল। এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ এব্যাপারে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডের (সিআইএল) সঙ্গে কাজ করবে।

আরও আকর্ষণীয়  হচ্ছে হাওড়া ব্রিজের আলোকসজ্জা
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ব্রিজের (রবীন্দ্র সেতু) আলোকসজ্জা আরও আকর্ষণীয় করে তোলার জন্য উ঩দ্যোগ নেওয়া হল। এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ এব্যাপারে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডের (সিআইএল) সঙ্গে কাজ করবে। দু’টি সংস্থার মধ্যে মঙ্গলবার এনিয়ে ‘মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ (মউ) স্বাক্ষরিত হয়েছে। কোল ইন্ডিয়ার সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান পি এম প্রসাদ ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রথেন্দ্র রমন উপস্থিত ছিলেন। 

Advertisement

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এর আগে দুই পর্যায়ে হাওড়া সেতুর আলোকসজ্জার কাজ হয়েছে। প্রথম কাজটি  হয় ২০০৬ সালে। আলোকসজ্জা সংক্রান্ত বিশেষজ্ঞ তাপস সেনের তত্ত্বাবধানে এই কাজ করা হয়। পরবর্তীকালে আলোকসজ্জা আরও আকর্ষণীয় করা হয়।  এলইডি আলো লাগানোর ব্যবস্থা হয়। বছরের বিশেষ দিনগুলিতে অন্য ধরনের আলোকসজ্জা (ডায়নামিক লাইটিং) করার ব্যবস্থা করা হয়। স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস সহ বিভিন্ন দিনে হাওড়া ব্রিজের আলোকসজ্জা অন্যরকম হয়। আলোর সঙ্গে মিউজিক ব্যবস্থা যুক্ত করা হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা বন্দরের দেড়শো বছরের পূর্তি অনুষ্ঠানে এসে দ্বিতীয় পর্যায়ের আলোকসজ্জার উদ্বোধন করেন। কোল ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ডায়নামিক লাইটিং, মিউজিক সিস্টেম সহ অন্যান্য বিষয় আরও উন্নত করা হবে। এতে হাওড়া ব্রিজের আলোকসজ্জা আলাদা মাত্রা নেবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ