Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, বুধবার কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন বিস্তারিত..

আজ, বুধবার কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন বিস্তারিত..
  • ৭ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

মেষ: কাজকর্মে অপ্রত্যাশিত বিঘ্ন আসায় মানসিক চঞ্চলতা। ক্রীড়াবিদদের পক্ষে দিনটি শুভ । মানসিক উত্তেজনায় লাগাম দিন।

Advertisement

বৃষ: একাধিক সূত্র থেকে অর্থ লাভ ও কিঞ্চিত সঞ্চয়। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। চলাফেরায় সতর্কতা দরকার।

মিথুন: ধর্মাচরণে মনোযোগ বৃদ্ধি। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। অর্থ উপার্জন ভাগ্য অনুকূল।

কর্কট: কর্মে অগ্রগতি ও সুনাম। ব্যবসা ভালো চলবে। ওষুধ ব্যবসায়ীদের বিশেষ শুভ দিন।

সিংহ: হঠাৎ রাগ বৃদ্ধি ও অপ্রিয় বচনের জন্য পরিবেশ অশান্ত হয়ে উঠতে পারে। কাজকর্মে গতির অভাব। মাথার যন্ত্রণার সম্ভাবনা।

কন্যা: সৃষ্টিশীল কর্মে সাফল্য। লেখক, সাহিত্যিকদের সম্মান বৃদ্ধি। আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।

তুলা: পারিবারিক ক্ষেত্রে কোনও সুকর্মের জন্য প্রশংসিত হবেন। অপ্রত্যাশিত রোগ বৃদ্ধিতে ভোগান্তি, মনে অস্থিরতা।

বৃশ্চিক: কর্মে দিনটি অনুকূল। একাধিক নতুন যোগাযোগ থেকে অর্থকর্মে উন্নতির দিশা প্রাপ্তি। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।

ধনু: সম্পত্তিগত আইনি কার্যে বড় সাফল্য ও সুনামের যোগ। শরীর-স্বাস্থ্য কম বেশি শুভ। শত্রুরা বদনামের চেষ্টা করবে।

মকর: ব্যবসা, পেশা ও বিদ্যায় উন্নতির যোগ। ব্যবসায় নতুন বরাত প্রাপ্তি হবে। আয় বৃদ্ধি পাবে। ডাক্তারদের পক্ষে দিনটি শুভ।

কুম্ভ: গৃহে শুভ অনুষ্ঠানের তোড়জোড় ও ব্যস্ততা। কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্য। দেহে আঘাত যোগ আছে।

মীন: পারিপার্শ্বিক কারণে মানসিক চঞ্চলতা। ব্যবসা ও পেশা বিলম্বিত লয়ে চলবে। আর্থিক দিক কমবেশি শুভ।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ