মেষ: বাক্য ও ব্যবহার দোষে ঘরে বাইরে শত্রুবৃদ্ধি পাবে। কাজকর্মে অগ্রগতি হবে। শরীর-স্বাস্থ্য কমবেশি ভালো থাকবে।
মেষ: বাক্য ও ব্যবহার দোষে ঘরে বাইরে শত্রুবৃদ্ধি পাবে। কাজকর্মে অগ্রগতি হবে। শরীর-স্বাস্থ্য কমবেশি ভালো থাকবে।
বৃষ: পারিপার্শ্বিক কারণে মানসিক চঞ্চলতা কমাবাড়া করবে। গবেষকদের পক্ষে দিনটি অনুকূল। আর্থিক উন্নতির যোগ।
মিথুন: আকস্মিক স্বাস্থ্যহানিতে দৈহিক ভোগান্তি। কর্মস্থলে বাধা বিঘ্নের মধ্যে চলতে হবে। প্রকৃত প্রাপ্তিতে বাধা থাকবে।
কর্কট: ব্যবসায় উন্নতি হবে। উচ্চশিক্ষায় বিশেষ শুভ। আর্থিক টান পড়তে পারে।
সিংহ: কাজকর্মে বাধা থাকলেও অগ্রগতি হবে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। প্রেম-প্রণয়ের যোগ আছে।
কন্যা: যে কোনও কাজকর্মে বাধা থাকবে। সহকর্মীরা শত্রুতা করতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। ব্যয় বাড়বে।
তুলা: ব্যবসায়িক ও পেশাগত ক্ষেত্রে অগ্রগতি। উপার্জন বৃদ্ধির যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভফল লাভের যোগ।
বৃশ্চিক: ব্যবসায়ী ও যন্ত্রবিদদের কাজের উন্নতি। নতুন কাজের সুযোগপ্রাপ্তি ও অর্থ উপার্জন বৃদ্ধির প্রবল যোগ।
ধনু: আইনজীবী, ডাক্তার প্রভৃতিদের কর্মের প্রসার ও সুনাম বৃদ্ধি। দাম্পত্যে বাধা। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
মকর: পুরনো রোগভোগের কারণে মানসিক অস্থিরতা। কর্মে উন্নতি হবে। পারিবারিক দিকটি মোটামুটি।
কুম্ভ: ঘরে বাইরে বিবাদ- বিতর্ক, ঝামেলা- ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। চাকরি ক্ষেত্রে সুখবর পেতে পারেন।
মীন: সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। পারিবারিক দিকটি একপ্রকার। প্রেম প্রণয় যোগ।