Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, সোমবার কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন রাশিফল..

আজ, সোমবার কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন রাশিফল..
  • ৫ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

মেষ: সৃজনশীল কর্মে সম্মান প্রাপ্তির যোগ। পারিবারিক দিক শুভ নয়। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।

Advertisement

বৃষ: সৃষ্টিশীল কর্মে উল্লেখযোগ্য উন্নতি ও সুনাম বৃদ্ধি। কর্মস্থলে দুপুর থেকে সমস্যা সৃষ্টি হতে পারে। হাঁটু ও কোমরের সমস্যায় কষ্ট।

মিথুন: পেশাদারি শিক্ষায় বিশেষ শুভ ফল ও সেই সূত্রে নতুন কর্ম প্রাপ্তির যোগ। প্রেম-প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।

কর্কট: কাজকর্মে বাধা থাকলেও অগ্রগতি হবে। অর্থকড়ি ব্যাপারে শুভ যোগাযোগ প্রাপ্তির সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য একপ্রকার।

সিংহ: পৈতৃক সূত্রে অর্থ বা সম্পদ প্রাপ্তির যোগ। কর্মস্থলে উপরওয়ালার সঙ্গে মতপার্থক্যের  সম্ভাবনা। মনে উত্তেজনা বৃদ্ধি।

কন্যা: আইনি কাজকর্মে ব্যস্ততা বাড়বে। মনের মধ্যে সবসময় চাপা অসন্তোষ ও অস্থিরতা থাকবে। ব্যবসায় শুভ।

তুলা: অর্থাগম ভাগ্য অনুকূল। সাংগঠনিক কার্যে প্রতিভার বিকাশ ও সাফল্য। শরীর-স্বাস্থ্যের দিকে সজাগ দৃষ্টি রাখুন।

বৃশ্চিক: দিনটি শুভ। কর্মপরিবেশগত ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের উন্নতি। ব্যবসায়িক অগ্রগতির সম্ভাবনা। স্বাস্থ্য একপ্রকার।

ধনু: কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে কাঙ্ক্ষিত স্থানে বদলির সম্ভাবনা। দানকর্মে ও সামাজিক কল্যাণকর্মে বড় সাফল্য।

মকর: কাজকর্মে উন্নতি ও বিশেষ কোনও সুযোগ প্রাপ্তির যোগ। মানসিক অস্থিরতা ও চঞ্চলতা দমন করুন।

কুম্ভ: যে কোনও কাজকর্মে কম-বেশি বাধা থাকবে। বিদ্যার্থীদের পক্ষে দিনটি শুভাশুভ। শরীর-স্বাস্থ্য ভালো যাবে না।

মীন: অস্থিরতা ও কর্মে বাধা। তবে অর্থভাগ্য অনুকূল। পেশাদারি উচ্চশিক্ষায় মনোমতো ফলের অভাব।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ