মেষ: সন্তানদের পারস্পরিক বিবাদে পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ। ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টার শুরুতেই বাধা।
মেষ: সন্তানদের পারস্পরিক বিবাদে পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ। ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টার শুরুতেই বাধা।
বৃষ: একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম ও সঞ্চয়ের যোগ আছে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের বিদ্যা শিক্ষায় শুভ।
মিথুন: সপরিবারে ভ্রমণের যোগ। পেট ও নার্ভের সমস্যায় কষ্টভোগ। সৃজনশীল কর্মে অগ্রগতি।
কর্কট: সর্দি কাশি ও বাতজ পীড়ায় কষ্টভোগের আশঙ্কা। প্রিয়জনের ব্যবহারে মানসিক কষ্ট ভোগ। ব্যবসা ও আর্থিক দিক দুটি অনুকূল।
সিংহ: ধনভাগ্য অনুকূল, সঞ্চয় যোগ আছে। সৃজনশীল কাজকর্মে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। ধর্মে মন।
কন্যা: বিদ্যার্থীদের পক্ষে দিনটি শুভ। অফিস কর্মীদের কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন।
তুলা: গবেষণাদি কর্মে বিশেষ উন্নতি ও সেই সূত্রে সম্মান বৃদ্ধি। ব্যবসায়ী ও পেশাদারদের পক্ষে দিনটি অনুকূল। আয় বাড়বে।
বৃশ্চিক: গৃহ পরিবেশে জটিলতা বাড়বে। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের সঙ্গে সুসম্পর্কের অভাব। অর্থ ও কর্মে উন্নতি।
ধনু: একাধিক সূত্রে অর্থ লাভ। কাজকর্মে বিশেষ সাফল্য ও সুনাম। বিদ্যার্থীদের বিদ্যাচর্চায় বাধা।
মকর: ব্যবসায় আজকের দিনটি শুভ। একাধিক নতুন যোগাযোগ বা বরাত পেতে পারেন। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।
কুম্ভ: ধনাগম ভাগ্য অনুকূল। ব্যবসায় উন্নতি। চলাফেরায় সাবধান হন। মনে অস্থিরতা।
মীন: অতিরিক্ত মানসিক অস্থিরতার জন্য কাজকর্মে ভুল হতে পারে। বিদ্যার্থীদের পক্ষে দিনটি অনুকূল। আয় বাড়বে।