Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজকের দিনটি কেমন যাবে আপনার? পড়ুন ..

আজকের দিনটি কেমন যাবে আপনার? পড়ুন ..
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৮:০৪
Prefer us on Google

মেষ: মানসিক উগ্রতার বসে ঘরে বাইরে বিবাদের  সম্ভাবনা।  বিশেষ কোনও দুঃসংবাদে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। কর্মে শুভ।

Advertisement

বৃষ:  পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য মানসিক চাঞ্চল্যের যোগ। কর্মে পদোন্নতি হবে। বিদ্যা ও আর্থিক  উন্নতির যোগ।

মিথুন: সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। বিদ্যায় অগ্রগতি ও গবেষণায় সাফল্য। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।

কর্কট:   মাত্রা অতিরিক্ত রাগের বহিঃপ্রকাশে বিবাদ-বিতণ্ডায় জড়িয়ে আইনিভাবে  ফাঁসতে পারেন। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ।

সিংহ:  রোগবৃদ্ধির কারণে শারীরিক ভোগান্তির যোগ।  কাজকর্মে উন্নতি বিলম্বিত হতে পারে।  অর্থকড়ি দিকটি চলনসই।

কন্যা: সন্তানের দূর্বীনিত আচরণে  পুলিসি ঝামেলায়  পড়তে হতে পারে। কম্পিউটার কর্মীদের পক্ষে দিনটি উল্লেখযোগ্য।

তুলা: কাজকর্মে ও বিদ্যায় বাধার মধ্যে অগ্রগতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দিনটি শুভ। মানসিক অস্থিরতা।

বৃশ্চিক: একাধিক ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ আছে।  ধর্মকর্মে মনোযোগ বৃদ্ধি পাবে। সন্তানের সঙ্গে মতপার্থক্য ও গৃহে অশান্তি।

ধনু:  কাজকর্মে বিঘ্ন আসলেও দুপুর থেকে যে কোনও কর্মে গতি লাভ হবে। আইনি ক্ষেত্রে  জয়লাভ করবেন। উপার্জন ভালো হবে।

মকর: কারও কাছ থেকে মূল্যবান উপহার প্রাপ্তির সম্ভাবনা। যানবাহন ক্রয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা। মনে ঈশ্বর ভক্তি।

কুম্ভ: গৃহে শুভ কাজের সম্ভাবনা। অর্থকড়ি দিকটি বলশালী হবে। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতা মূলক পরীক্ষায় শুভফললাভ।

মীন: পারিবারিক সম্পত্তি বিভাজনকে কেন্দ্র করে শরিকি বিবাদ চরমে উঠতে পারে।  জ্ঞাতি বা প্রতিবেশীর দ্বারা শত্রুতায় বিড়ম্বনা বৃদ্ধি।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ