Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সই নকল করে শেয়ারের মালিকানা বদল, কোটি টাকা খোয়ালেন গৃহবধূ!

মৃত শ্বশুরমশাইয়ের শেয়ার বেচার টোপ দিয়ে কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠল। এ ব্যাপারে বৃহস্পতিবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা।

সই নকল করে শেয়ারের মালিকানা বদল, কোটি টাকা খোয়ালেন গৃহবধূ!
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মৃত শ্বশুরমশাইয়ের শেয়ার বেচার টোপ দিয়ে কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠল। এ ব্যাপারে বৃহস্পতিবার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা। অভিযুক্ত ব্যক্তির নামও তিনি উল্লেখ করেছেন। বিশ্বাসের সুযোগ নিয়ে সে এই প্রতারণা করেছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। খোঁজ চলছে অভিযুক্তের। অভিযোগকারিণীর দাবি, বিনিয়োগের ৯০ লক্ষ টাকা ছাড়াও, শ্বশুরের শেয়ারের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই ব্যক্তি।

Advertisement

প্রতারিত মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁর শ্বশুরমশাইয়ের নেশা ছিল বিভিন্ন ধরনের শেয়ার কেনার। ২০০৮ সালে হঠাৎ এক ব্যক্তি তাঁদের বাড়িতে আসেন। তিনি জানান, তাঁর শ্বশুরের নামে প্রচুর শেয়ার রয়েছে। সেইগুলির বন্দোবস্ত না করলে টাকা তোলা সম্ভব হবে না। এরপর ওই ব্যক্তি তাঁদের নিয়ে গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খোলায়। ওই মহিলা জানতে পারেন, তাঁর শ্বশুরের ২৫০টি শেয়ার 

সম্পর্কিত সংবাদ