Bartaman Logo
৯ জুন, ২০২৬

হানিমুন মার্ডার: একমাস জেলজীবনে নির্বিকার সোনম

হানিমুনে গিয়ে স্বামীকে খুন। মেঘালয়ের সেই ঘটনার একমাস পেরিয়েছে সদ্যই। মূল অভিযুক্ত সোনম রঘুবংশী বর্তমানে জেলবন্দি।

হানিমুন মার্ডার: একমাস জেলজীবনে নির্বিকার সোনম
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হানিমুনে গিয়ে স্বামীকে খুন। মেঘালয়ের সেই ঘটনার একমাস পেরিয়েছে সদ্যই। মূল অভিযুক্ত সোনম রঘুবংশী বর্তমানে জেলবন্দি। শিলংয়ের একটি সংশোধনাগারে রাখা হয়েছে তাকে। সেখানকার নিয়ম অনুযায়ী, পরিবারের লোকজন দেখা করতে পারেন। যদিও সূত্রের খবর, গত একমাসে পরিবারের কেউ সোনমের সঙ্গে দেখা করা দূরে থাক, সামান্য খোঁজখবর পর্যন্ত নেননি। একজনও তার সঙ্গে দেখা করতে আসেনি। যদিও জেলজীবনে দিব্য রয়েছে সোনম। নিজের কৃতকর্মের জন্য সে বিন্দুমাত্র অনুতপ্ত নয়। নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, জেলের যাবতীয় নিয়ম মেনে চলা, সবই করছে সোনম। তবে এই একমাসে কারও সঙ্গে তেমন কথা বলেনি সে। বিশেষ করে স্বামীকে হত্যা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে একবারও মুখ খোলেনি। জেলে তার সঙ্গী দুই মহিলা কয়েদি। তাদের সঙ্গেও কথা বলে না সোনম। আপাতত তাকে বিশেষ কোনও কাজ দেওয়া হয়নি। তবে সেলাই শেখানো হচ্ছে। 

Advertisement

মেঘালয়ে হানিমুন করতে গিয়ে তিন ভাড়াটে খুনিকে দিয়ে স্বামীকে হত্যা করে সোনম। তারপর প্রেমিকের সঙ্গে পালিয়ে আসে। ঘটনার কয়েকদিনের মধ্যে উদ্ধার হয় স্বামী রাজার দেহ। একে একে সামনে আসে খুনের সঙ্গে জড়িত বাকিদের নাম। প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ