গুয়াহাটি: রাজা রঘুবংশী খুন মামলায় চার্জশিট জমা দিল মেঘালয় পুলিস। ৭৯০ পাতার চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে মৃতের স্ত্রী সোনম রঘুবংশী, তাঁর প্রেমিক রাজ খুশওয়ার নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুন, ফৌজদারী ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, তদন্তে ভুল তথ্য প্রদানের মতো ধারায় মামলা দায়ের করেছে পুলিস। পাশাপাশি, খুনে অভিযুক্ত আকাশ, বিশাল ও আনন্দের নামও অতিরিক্ত চার্জশিটে যুক্ত করেছেন তদন্তকারীরা। পূর্ব খাসি হিলের পুলিস সুপার বিবেক জানিয়েছেন, সোনমের সঙ্গে রাজের প্রেমের সম্পর্ক ছিল। দু’জনে মিলে রাজাকে খুনের ষড়যন্ত্র করেন। তিনজন সুপারি কিলারকেও ডেকে এনেছিলেন তাঁরা। আগেই পুলিসি জেরায় খুনের কথা স্বীকার করেছিলেন অভিযুক্তরা।



