Bartaman Logo
৯ জুন, ২০২৬

অন্ধ্রে এইচআইভি আক্রান্ত মহিলাকে ধর্ষণ, গোপনাঙ্গে রড ঢুকিয়ে দিল অভিযুক্ত

অন্ধ্রপ্রদেশে বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে ৩৫ বছর বয়সি এক সরকারি কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার বিকেলে পালনাড়ু জেলার মাচেরলা শহরে এই ঘটনা ঘটে।

অন্ধ্রে এইচআইভি আক্রান্ত মহিলাকে ধর্ষণ, গোপনাঙ্গে রড ঢুকিয়ে দিল অভিযুক্ত
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিজয়ওয়াড়া: অন্ধ্রপ্রদেশে বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে ৩৫ বছর বয়সি এক সরকারি কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার বিকেলে পালনাড়ু জেলার মাচেরলা শহরে এই ঘটনা ঘটে। মুখ বেঁধে অত্যাচার করা হয় ওই মহিলাকে। তিনি এইচআইভি আক্রান্ত জানার পর, নির্যাতিতার গোপনাঙ্গে লোহার রডও ঢুকিয়ে দেয় অভিযুক্ত। পরে গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। এর জন্য চারটি বিশেষ টিম গঠন করা হয়েছে। যদিও দিনের আলোয় এমন ঘটনায় অন্ধ্রপ্রদেশের নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার সঙ্গে তাঁর ভাইপোও থাকে। কিন্তু দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ওই কিশোর বৃহস্পতিবার নিজের বাড়িতে গিয়েছিল। বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। ওইদিন বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে অভিযুক্ত  ব্যক্তি খাবার জল চাওয়ার ছুতোয় নির্যাতিতার বাড়িতে ঢোকে। ছুরি দেখিয়ে মহিলাকে বেঁধে ফেলে অভিযুক্ত। বাঁধা হয় মুখও। এরপর মহিলাকে ধর্ষণ করা হয়।
 মহিলা এইচআইভি আক্রান্ত জানার পরে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপরই গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় সে। নির্যাতিতার ভাইপো একাধিকবার ফোন করেও তাঁকে না পাওয়ায় বন্ধু ও আত্মীয়দের বিষয়টি জানায়। মহিলার বাড়িতে গিয়ে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ