Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

চট্টগ্রামে হিন্দু অটোচালককে কুপিয়ে খুন

বাংলাদেশে ফের হিন্দু খুন। এবার দুষ্কৃতীদের হামলায় প্রাণ গেল সমীর দাস নামে এক অটোচালকের। চট্টগ্রামের দাগনভুঁইয়ায় এই ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে হিন্দু অটোচালককে কুপিয়ে খুন
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশে ফের হিন্দু খুন। এবার দুষ্কৃতীদের হামলায় প্রাণ গেল সমীর দাস নামে এক অটোচালকের। চট্টগ্রামের দাগনভুঁইয়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে অটো নিয়ে বাড়ি ফিরছিলেন ২৮ বছরের সমীর। দাগনভুঁইয়া বাজারের কাছে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে সমীরকে বেধড়ক মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীরের। তাঁকে খুনের পর দুষ্কৃতীরা ব্যাটারি-চালিত অটোটি নিয়ে চম্পট দেয়। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুষ্কৃতীরা দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। তবে, এই ঘটনার পর বাংলাদেশে হিন্দুদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। গত একমাসে পদ্মাপারে হিন্দুদের উপর একের পর এক হামলার অভিযোগ উঠেছে। সমালোচনার ঝড় উঠলেও মৌলবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারেনি ইউনুস সরকার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ