Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, সিমলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল

টানা ভারী বৃষ্টি। তার সঙ্গে ধস। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। আজ মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, সিমলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিমলা: টানা ভারী বৃষ্টি। তার সঙ্গে ধস। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। আজ মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিপদসীমার উপর দিয়ে বইছে বিপাশা নদী। এর জেরে উদ্বিগ্ন প্রশাসন। এই আবহে সোমবার সিমলার একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়েছে। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  

Advertisement

পাথর, গাছপালা লাইনের উপর পড়ে থাকায় রবিবার সিমলা-কালকা রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। পাশাপাশি ভূমিধসের ফলে সিমলা-কালকা জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দু’থেকে তিন ঘণ্টা যানজট তৈরি হয়েছিল। হিমাচল প্রদেশে মোট ১২৯টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সিরমৌর ও মাণ্ডি জেলা। ওই দুই জেলায় যথাক্রমে ৫৭টি ও ৪৪টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।  কুলু, মাণ্ডি ও সিমলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নদী, ঝর্ণা ও খাড়া ঢাল সংলগ্ন এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। কাংড়া, মাণ্ডি, সিরমৌর, সোলান জেলার ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সোমবার এই জেলাগুলিতে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ