Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল বিধায়ক তাপসের মৃত্যুতে থমকাবে না নিয়োগ দুর্নীতির তদন্ত, জানাল হাইকোর্ট

: সদ্য মৃত্যু হয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। কিন্তু তাঁর মৃত্যুর কারণে থমকাবে না নিয়োগ দুর্নীতির তদন্ত। মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এমনই জানাল হাইকোর্ট।

তৃণমূল বিধায়ক তাপসের মৃত্যুতে থমকাবে না নিয়োগ দুর্নীতির তদন্ত, জানাল হাইকোর্ট
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: সদ্য মৃত্যু হয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। কিন্তু তাঁর মৃত্যুর কারণে থমকাবে না নিয়োগ দুর্নীতির তদন্ত। মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এমনই জানাল হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, অন্যতম অভিযুক্তের মৃত্যু হলেও সিবিআই দুর্নীতির তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে। 

Advertisement

প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে তাপসের নাম জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এক্ষেত্রে তাঁর বড় ভূমিকা ছিল বলে অভিযোগ। তদন্তের স্বার্থে সিবিআই অতীতে বারকয়েক তাপসকে জিজ্ঞাসাবাদও করেছিল। তাঁর বাড়িতে তল্লাশি অভিযানও চালিয়েছিলেন তদন্তকারীরা।  
এদিনের শুনানিতে রাজ্যের দুর্নীতি দমন শাখার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই। তাদের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল (এসসজি) অশোককুমার চক্রবর্তী দাবি করেন, সিবিআইকে সব তথ্য, নথি দেওয়া হয়নি। যেহেতু প্রথমে এই মামলার তদন্তভার রাজ্যের দুর্নীতি দমন শাখার উপর ছিল, তাই তাদের কাছে তথ্য এবং নথি চাওয়া হয় কিন্তু সেসব পাওয়া যায়নি। সিবিআইয়ের আরও অভিযোগ, রাজ্যের তদন্তকারী অফিসার সব তথ্য, নথি দিয়ে তদন্তে সহযোগিতা করছেন না। দুর্নীতি দমন শাখার অফিসার অনুপম দাসের বিরুদ্ধে অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের উদ্দেশে বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন, অন্য সংস্থা তদন্ত করলেও রাজ্যের তদন্তকারী সংস্থার তথ্য সরবরাহ করতে সমস্যা কোথায়? একজন তদন্তকারী অফিসার কি বলতে পারেন— সিবিআইকে তথ্য দেব না, আমিই তদন্ত করব? শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দেয়, এই মামলার কেস ডায়েরি-সহ যাবতীয় তথ্য সিবিআইকে দিতে হবে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, তিন-চার দিন সময় লাগবে। তার মধ্যেই সব তথ্য সিবিআইকে দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ