রোজভ্যালি  নিয়ে ফরেন্সিক অডিটের নির্দেশের ইঙ্গিত হাইকোর্টের
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু আর্থিক অনিয়মের অভিযোগ নয়, এবার চকলেট গ্রুপকে দিয়ে রোজভ্যালির হোটেল ব্যবসা চালানো নিয়েও বিড়ম্বনার মুখে হাইকোর্ট নিযুক্ত প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন রোজভ্যালি কমিটি। সঙ্গে আরও তিন হাজার কোটি টাকার সম্পত্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে ফরেন্সিক অডিটের নির্দেশ দেওয়ার ইঙ্গিত হাইকোর্টের। বৃহস্পতিবার কেন্দ্রের সিএজি-র তরফে তদন্তে সায় দিয়ে লিখিত সম্মতি না আসায় আগামী মঙ্গলবার এই রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। 

Advertisement

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের বক্তব্য, আগামী মঙ্গলবার যদি কেন্দ্রীয় সংস্থার থেকে  ওই লিখিত সম্মতি না আসে, তাহলে রাজ্যের অর্থদপ্তরকে এই অডিটের দায়িত্ব দেবে হাইকোর্ট।  আদালতের বক্তব্য, যাবতীয় নথি, দলিল দস্তাবেজ দেখে স্পষ্ট, আগে ফরেন্সিক অডিট হবে, তারপরে সব বক্তব্য শোনা হবে।