Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্ন অভিযান রুখতে পুলিসি পদক্ষেপে হাইকোর্টের ছাড়পত্র

নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা জারি না করলেও ওই অভিযান রুখতে পুলিসকে পদক্ষেপে ছাড়পত্র দিল হাইকোর্ট। আর জি কর ইস্যুতে আগামী কাল, শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা।

নবান্ন অভিযান রুখতে পুলিসি  পদক্ষেপে হাইকোর্টের ছাড়পত্র
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্ন অভিযানে নিষেধাজ্ঞা জারি না করলেও ওই অভিযান রুখতে পুলিসকে পদক্ষেপে ছাড়পত্র দিল হাইকোর্ট। আর জি কর ইস্যুতে আগামী কাল, শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। এটাকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার সেই মামলার শুনানির পর বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ধর্না কর্মসূচি সাংবিধানিক অধিকার। তাই মামলাকারীর আবেদনে সাড়া দিচ্ছে না আদালত। তবে এই কর্মসূচিতে আগেই যেহেতু পুলিস নিষেধাজ্ঞা জারি করেছে, তাই অভিযান আটকাতে পদক্ষেপ করতে পারবে পুলিস। পাশাপাশ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উদ্দেশে আদালতের পরামর্শ, কোনও সরকারি সম্পত্তি বা পুলিস আধিকারিকদের কোনও ক্ষতিসাধন না করে কর্মসূচি করাই শ্রেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ