Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জঙ্গিপুর পুরসভার বিরুদ্ধে এফআইআর রুজুর নির্দেশ হাইকোর্ট নিযুক্ত কমিটির

আর কোনও সতর্কবার্তা নয়! চিট ফান্ডের বাজেয়াপ্ত সম্পত্তি বেআইনিভাবে দখলের অভিযোগে এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল রোজ ভ্যালির আমানতকারীদের স্বার্থে হাইকোর্ট নিযুক্ত কমিটি।

জঙ্গিপুর পুরসভার বিরুদ্ধে এফআইআর রুজুর নির্দেশ হাইকোর্ট নিযুক্ত কমিটির
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: আর কোনও সতর্কবার্তা নয়! চিট ফান্ডের বাজেয়াপ্ত সম্পত্তি বেআইনিভাবে দখলের অভিযোগে এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল রোজ ভ্যালির আমানতকারীদের স্বার্থে হাইকোর্ট নিযুক্ত কমিটি। রঘুনাথগঞ্জ থানাকে এখনই এফআইআর করতে বলে ওই চিঠি দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটি। কারণ, এর আগে ওই কমিটির তরফে পুরসভাকে চিঠি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বেআইনিভাবে দখল করা জমির নির্মাণ ভেঙে ফেলতে বলা হয়েছিল। কিন্তু তারপর প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও পুরসভা তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ। যে কারণে বৃহস্পতিবার শেঠ কমিটির নোডাল অফিসার জঙ্গিপুরের পুলিশ সুপার ও রঘুনাথগঞ্জ থানাকে প্রাথমিক অনুসন্ধান করে এফআইআর করতে বলেছে। কমিটির চিঠিতে আরও বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওই বাজেয়াপ্ত সম্পত্তি এখন তাদের হেপাজতে রয়েছে। সেখানে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের জবরদখল করার এক্তিয়ার নেই। তারপরেও জঙ্গিপুর পুরসভা সেই জমি দখল করে নির্মাণ করছে। এর আগে ওই পুরসভাকে ২৪ ঘণ্টার মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছিল। কিন্তু তারপরেও পুরসভার তরফে কোনওভাবে যোগাযোগই করা হয়নি। এই অবস্থায় পুলিশকে কমিটি জানিয়ে দিয়েছে, এই চিঠিকেই এফআইআর হিসেবে ধরে নিয়ে পুরসভার বিরুদ্ধে তদন্ত করতে হবে। 

Advertisement

জঙ্গিপুরের বাসুদেবপুর মৌজায় বহু বছর ধরে প্রায় ১৩ শতক জায়গা ফাঁকা পড়ে রয়েছে। ওই জমি রোজভ্যালি নামক চিট ফান্ডের। হাইকোর্টের নির্দেশে সেই জমি এখন বাজেয়াপ্ত হয়ে রয়েছে। এমন জমিতে হঠাৎ জঙ্গিপুর পুরসভা জলের ট্যাঙ্ক সহ আরও কিছু নির্মাণ করছে বলে স্থানীয় সূত্রে খবর। ওই জমির বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভা থেকে জেলাশাসক এবং নবান্নে আইনি নোটিশ পাঠান ওই সংস্থার আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস। তিনি বলেন, ‘পুরসভার মতো একটি প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা জমি দখল করে কোনও নির্মাণকাজ চালাচ্ছে এবং সতর্ক করার পরও তারা পিছু হটছে না, এটা লজ্জাজনক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ