Bartaman Logo
১০ জুন, ২০২৬

দেশজুড়েই বিমানবন্দরে জারি হল ‘হাই অ্যালার্ট’

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগস্ট মাস জুড়ে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে দেশের বিমানবন্দরগুলিকে। জারি হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা।

দেশজুড়েই বিমানবন্দরে জারি হল ‘হাই অ্যালার্ট’
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগস্ট মাস জুড়ে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে দেশের বিমানবন্দরগুলিকে। জারি হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। যাত্রীদের পরিচয়পত্র ও ব্যাগ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। এই আবহে এবার নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি হচ্ছে। দেশের সব বিমানবন্দরগুলিতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হচ্ছে। ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর বিমানবন্দরগুলিতে ‘হাই অ্যালার্ট’ জারি থাকবে। এই নির্দেশিকা জারি করেছে ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এই ‘হাই অ্যালার্ট’। কলকাতা বিমানবন্দরেও নাকশকতার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আগস্ট মাস জুড়ে এমনিতেই নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি থাকছে। এছাড়া সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও ‘হাই অ্যালার্ট’ থাকায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও ধরনের আপস করা হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ