Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তরের দুই জেলা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শুরু হয়েছে ভারী বৃষ্টি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন

উত্তরের দুই জেলা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শুরু হয়েছে ভারী বৃষ্টি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন
  • ৩১ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

বেলা যত বাড়ছে অন্ধকার ঘনিয়ে আসছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। মুষলধারে বৃষ্টি চলছে জেলাজুড়ে। চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। চিন্তায় কৃষকরাও। বন্যা কবলিত এলাকায় ত্রাণ শিবিরে যাঁরা রয়েছেন, তাঁরা সবচেয়ে বেশি উদ্বেগে ও সমস্যায়।পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তৈরি তারা। বেশ কিছু জায়গায় নতুন করে খোলা হয়েছে ত্রাণ শিবির। বিভিন্ন জায়গায় সিভিল ডিফেন্সের কর্মী সহ নৌকা রাখা হয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। জলপাইগুড়ি পুরসভাও কন্ট্রোল রুম খুলেছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অপরদিকে আলিপুরদুয়ারে সকাল থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে কনকনে ঠাণ্ডার আমেজ। রাস্তাঘাট শুনসান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ