Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নচাপের জের, প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের একাংশে

উত্তর বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপটির জন্য আগামী বৃহস্পতিবার থেকে রা঩জ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

নিম্নচাপের জের, প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের একাংশে
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপটির জন্য আগামী বৃহস্পতিবার থেকে রা঩জ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিষোধাজ্ঞা কতদিন কার্যকর থাকবে তা নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর নির্ভর করছে। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া উত্তর ও পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জোরালো বাতাস প্রবাহিত হওয়ার ফলে সমুদ্র উত্তাল হবে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত উঠতে পারে। 

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্নচাপটির প্রভাব আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকবে বলে আপাতত মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বৃহস্পতি ও শুক্রবার নিম্নচাপের প্রভাব বেশি পড়বে দক্ষিণবঙ্গে। ওই দু’দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি ও পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এজন্য জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। নিম্নচাপটি তৈরি হওয়ার পরই তার গতিপ্রকৃতির ব্যাপারে নিশ্চিত হবেন আবহাওয়াবিদরা। তখন পূর্বাভাস দেওয়া হবে আরও সুনির্দিষ্টভাবে। আপাতত প্রাপ্ত পূর্বাভাস অনুসারে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নিম্নচাপের বেশি প্রভাব পড়ার কথা। নিম্নচাপের কারণে নিচু এলাকা জলমগ্ন হতে পারে। বাড়তে পারে নদীর জলস্তর। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর।  মেঘের ভেলা। সোমবার ইএম বাইপাসে তোলা নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ