Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর পরিদর্শন নিয়ে আজ ফের শুনানি

আর জি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের মামলায় ঘটনাস্থল পরিদর্শনের আর্জি জানিয়েছিলেন নির্যাতিতার কৌঁসুলিরা।

আর জি কর পরিদর্শন নিয়ে আজ ফের শুনানি
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের মামলায় ঘটনাস্থল পরিদর্শনের আর্জি জানিয়েছিলেন নির্যাতিতার কৌঁসুলিরা। সোমবার শিয়ালদহ আদালতে ওই বিশেষ আবেদনের এক প্রস্থ শুনানি হল। আজ, মঙ্গলবার ফের শুনানি। এই মামলায় সিবিআই পক্ষ এবং দুই অভিযুক্তকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। বর্তমানে এই মামলায় জামিনে আছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁকে হাজির করানোর ব্যাপারে তাঁর জামিনদার বিনয় সাউকে প্রয়োজনীয় কাগজপত্র কোর্টে পেশ করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই মামলায় জামিন পেলেও, ওই হাসপাতালেরই অন্য এক আর্থিক দুর্নীতির মামলায় তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি। সেক্ষেত্রে তাঁকে হাজির করানোর ব্যাপারে সোমবার জেল সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। এদিন শুনানি চলাকালে নির্যাতিতার বাবা-মা আদালতে হাজির ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ