নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে দুয়ারে রেশন মামলার শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল এই মামলার শুনানি। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) মামলায় সওয়ালে ব্যস্ত। সেই কারণে দুয়ারে রেশন মামলার শুনানি পিছিয়ে দিতে অনুরোধ করা হয়। শীর্ষ আদালত তা অনুমোদন করে। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।



