Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবার ও ফলতার ২৬টি বুথ দিয়ে শুনানি শুরু

রাজ্যের প্রায় সিংহভাগ জায়গায় আজ, শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের শুনানি। ব্যতিক্রম দক্ষিণ ২৪ পরগনার দু’টি বিধানসভা কেন্দ্র।

ডায়মন্ডহারবার ও ফলতার ২৬টি বুথ দিয়ে শুনানি শুরু
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের প্রায় সিংহভাগ জায়গায় আজ, শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের শুনানি। ব্যতিক্রম দক্ষিণ ২৪ পরগনার দু’টি বিধানসভা কেন্দ্র। ফলতা ও ডায়মন্ডহারবার কেন্দ্রে শুনানির কাজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। এদিন এই দুই বিধানসভার ২৬টি বুথের প্রায় ১৭৫ জনকে ডাকা হয়েছিল। তাঁদের নাম ‘সন্দেহজনক’-রে তালিকায় ছিল। অর্থাৎ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁরা কেউই নীচের অংশে আত্মীয়ের নাম লেখেননি। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লক অফিস ও একটি সরকারি স্কুলে এই শুনানির কাজ চলছে। ডায়মন্ডহারবার বিধানসভার ২০টি এবং ফলতার ৬টি বুথের ভোটারদের এখানে ডাকা হয়েছিল।

Advertisement

সূত্রের খবর, এদিন কিছু ভোটারের নথি সন্তোষজনক নয় বলে মনে করেছেন কমিশনের আধিকারিকরা। ফলে সেগুলি নিয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন আধিকারিকরা। এদিন সব মিলিয়ে আটজন এইআরও শুনানি করেছেন। প্রত্যেকের সঙ্গে ছিলেন একজন করে মাইক্রো অবজার্ভার। তাঁরা ভোটারদের পরিচয়পত্র, নথি প্রভৃতি পরীক্ষা করেন। শুনানি শেষে বিএলও, ভোটার, এইআরও এবং মাইক্রো অবজার্ভার মিলে ছবি তুলে সেটি রেকর্ড করে রাখেন। সূত্রের খবর, শুনানিতে ডাক পাওয়া ভোটারদের একাংশের মধ্যে চাপা টেনশন রয়েছে। যাঁদের শুনানি শেষ হয়েছে, তাঁদের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে কোনও নির্দেশিকা কমিশন থেকে আসেনি বলে জানা গিয়েছে।

সম্পর্কিত সংবাদ