Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাস্থ্যসাথী: হয়রানি নিয়ে তদন্তের নির্দেশ

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হয়ে হাইকোর্টের দ্বারস্থ বিশেষভাবে সক্ষম মহিলার পরিবার। এই ঘটনায় স্বচ্ছ তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।

স্বাস্থ্যসাথী: হয়রানি নিয়ে তদন্তের নির্দেশ
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হয়ে হাইকোর্টের দ্বারস্থ বিশেষভাবে সক্ষম মহিলার পরিবার। এই ঘটনায় স্বচ্ছ তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বারাসতের আইনজীবী গৌরাঙ্গ পালের স্ত্রী শারীরিকভাবে প্রতিবন্ধী। কিডনি সমস্যা নিয়ে চলতি বছরের ৩ জুন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হ়য়েছিলেন। স্বামী ও স্ত্রীর দু’জনেই স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার। অভিযোগ, ওই হাসপাতাল জানায়, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ হবে না। উল্টে মোটা টাকার বিল ধরিয়ে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ