Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

স্বাস্থ্য সংবাদ

হার্নিয়া অপারেশনে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল নিয়ে এল অত্যাধুনিক বায়োঅ্যাবসরবেবল মেস। ২২ ডিসেম্বর ৩৪ বছর বয়সি এক রোগিণীর অস্ত্রোপচারে এই প্রথম মেসটির ব্যবহার করেন এখানকার কনসালটেন্ট ল্যাপারোস্কপিক সার্জন ডাঃ সুমন্ত্র রায়।

স্বাস্থ্য সংবাদ
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

উডল্যান্ডসে আধুনিক ‘মেস’ 

Advertisement

হার্নিয়া অপারেশনে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল নিয়ে এল অত্যাধুনিক বায়োঅ্যাবসরবেবল মেস। ২২ ডিসেম্বর ৩৪ বছর বয়সি এক রোগিণীর অস্ত্রোপচারে এই প্রথম মেসটির ব্যবহার করেন এখানকার কনসালটেন্ট ল্যাপারোস্কপিক সার্জন ডাঃ সুমন্ত্র রায়। তিনি জানান, অস্ত্রোপচারের তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই ধরনের মেস ধীরে ধীরে শরীরে মিলিয়ে যায়। এই প্রথম কলকাতার কোনও বেসরকারি হাসপাতালে এটির ব্যবহার হল বলে দাবি করেছে উডল্যান্ডস।

হেলথ প্লাসের উদ্যোগ

হেলথ প্লাস নামে এক সংস্থা শুরু করেছে হোম হেলথ কেয়ার পরিষেবা। এর মাধ্যমে বাড়িতে ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থা গড়ে তোলা, চিকিত্সকের পরিদর্শন, টেলি-কনসালটেশন, ফিজিওথেরাপি, পুনর্বাসন সহায়তা এবং ডায়াগনস্টিক পরিষেবাও পান রোগী। সংস্থার প্রতিষ্ঠাতা দেবাশিস রায় বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হলো অসংখ্য মানুষের সুস্থ হওয়ার গল্প এবং কৃতজ্ঞতা। সংস্থার চেয়ারপার্সেন ডাঃ রূপালী বসু জানান, প্রতিটি ঘরে শ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।

মোবাইল ভিশন ভ্যান আউটরিচ ক্যাম্প চালু করল শঙ্করজ্যোতি

পূর্ব ভারতের প্রথম মোবাইল ভিশন ভ্যান আউটরিচ ক্যাম্প চালু করল শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউট। কগনিজেন্ট ফাউন্ডেশনের সাহায্যে এই ভিশন ভ্যানটি এনেছে তারা। সম্প্রতি এই  উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, বসিরহাটের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) ডাঃ অনুপম ভট্টাচার্য, শঙ্করজ্যোতির ডিরেক্টর ডাঃ শিবাশিস দাস ও কগনিজেন্ট কর্তারা। ইনস্টিটিউট সূত্রের খবর, ভ্যানটি আনার মূল লক্ষ্যই হল অর্থনৈতিক ও ভৌগলিকভাবে পিছিয়ে থাকা মানুষের বিনামূল্যে তাৎক্ষণিক দৃষ্টি পরীক্ষা, উন্নত ডায়াগনস্টিক পরিষেবা এবং চক্ষু-স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা প্রদান। কলকাতা কর্পোরেশনের বিভিন্ন পুর স্বাস্থ্যকেন্দ্র  থেকে বসিরহাট স্বাস্থ্য জেলার বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টার পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে এর পরিষেবা। এখানে রয়েছে রেটিনাল ইমেজিং মেশিন, নন কনট্যাক্ট টোনোমিটার এবং ডিজিটাল অটো রিফ্র্যাক্টোমিটার। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লকোমা এবং অন্যান্য রেটিনাসংক্রান্ত রোগ দ্রুত ব্যথাহীন ও নির্ভুল পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ