Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

স্বাস্থ্যসাথী:১৩ হাজার কোটি টাকার চিকিৎসা বিনামূল্যে

বাংলার মানুষকে ১৩ হাজার কোটি টাকার চিকিৎসা পরিষেবা বিনামূল্যে প্রদান করেছে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে হাসপাতালে ভর্তি হতে পেরেছে (হসপিটাল অ্যাডমিশন) এক কোটিরও বেশি মানুষ।

স্বাস্থ্যসাথী:১৩ হাজার কোটি টাকার চিকিৎসা বিনামূল্যে
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার মানুষকে ১৩ হাজার কোটি টাকার চিকিৎসা পরিষেবা বিনামূল্যে প্রদান করেছে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে হাসপাতালে ভর্তি হতে পেরেছে (হসপিটাল অ্যাডমিশন) এক কোটিরও বেশি মানুষ। প্রসঙ্গত, ২০১৭ সালে মমতা এই প্রকল্প চালু করেন। তারপর থেকে এখনও পর্যন্ত রাজ্যবাসী ১৩ হাজার ১৫৬ কোটি টাকার চিকিৎসা বিনামূল্যে পেয়েছেন। সোমবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় স্বাস্থ্যসাথীর একের পর এক মাইলস্টোন পেরনোর খবর জানিয়েছেন মমতা স্বয়ং।  স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সাড়ে আট কোটি মানুষ এই প্রকল্পে নথিভুক্ত। প্রথমদিকে তুলনায় কম হলেও, ২০২২-’২৩ সাল থেকে প্রকল্পের আওতায় হু হু করে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকে। সে বছর থেকে বছরে ২১ লক্ষ করে ইন্ডোর অ্যাডমিশন হতে থাকে। অক্টোবর মাসে হাসপাতালে ভর্তির সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। বর্তমানে তা প্রায় এক কোটি তিন লক্ষের কাছাকাছি। এই প্রকল্পের জন্য রাজ্যের খরচ কম হচ্ছে না। প্রথমদিকে বছরে ৫০০-৬০০ কোটি টাকা খরচ হত। পরে ধাপে ধাপে বেড়ে এখন প্রায় দু’হাজার ৮০০ কোটি টাকা বার্ষিক খরচ হচ্ছে স্বাস্থ্যসাথীতে। প্রতিদিন ক্লেম হচ্ছে প্রায় আট কোটি টাকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ