Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ভর্ৎসিত হরিয়ানা পুলিশ

চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগের তদন্তে গাফিলতি। হরিয়ানা পুলিশকে একহাত নিল সুপ্রিম কোর্ট। ক্ষুব্ধ আদালতের মতে, পুলিশ যেন অভিযুক্তদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে।

ভর্ৎসিত হরিয়ানা পুলিশ
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগের তদন্তে গাফিলতি। হরিয়ানা পুলিশকে একহাত নিল সুপ্রিম কোর্ট। ক্ষুব্ধ আদালতের মতে, পুলিশ যেন অভিযুক্তদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। কেন দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি চলছিল। সেখানে নির্যাতিতার আইনজীবী জানান, মূল অভিযুক্তের উপস্থিতিতে নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতিরা। তাঁরা বলেন, ‘তদন্তকারীদের কোনো যোগ্যতা রয়েছে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’ গুরুগ্রাম পুলিশ যাতে এই মামলা সিট-এর হাতে তুলে দেয়, তার জন্য হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, গুরুগ্রামের সেক্টর ৫৪-এর চার বছরের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার পরিচারকের বিরুদ্ধে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ