Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস: রিপোর্ট

গত ২৩ মাসের সংঘর্ষে রক্তস্নাত গাজা। ইজরায়েলি আক্রমণে শিশু, মহিলা সহ হাজারো মানুষের মৃত্যুমিছিল। তার উপর চরম খাদ্যাভাব ও চিকিৎসার অভাবে অসহায় মৃত্যুর দিন গুণছে সেখানকার লক্ষ লক্ষ বাসিন্দা।

যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস: রিপোর্ট
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

তেল আভিভ: গত ২৩ মাসের সংঘর্ষে রক্তস্নাত গাজা। ইজরায়েলি আক্রমণে শিশু, মহিলা সহ হাজারো মানুষের মৃত্যুমিছিল। তার উপর চরম খাদ্যাভাব ও চিকিৎসার অভাবে অসহায় মৃত্যুর দিন গুণছে সেখানকার লক্ষ লক্ষ বাসিন্দা। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব। জোরালো হয়েছে যুদ্ধবিরতির দাবি। এরইমধ্যে আশার আলো। গাজায় যুদ্ধবিরতির নয়া প্রস্তাবে সায় দিল হামাস। গাজার এই জঙ্গি গোষ্ঠী সূত্রেই এখবর জানানো হয়েছে। সংবাদসংস্থা গোষ্ঠীর সূত্র উল্লেখ করে জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের বক্তব্যের কথা হামাস জানিয়ে দিয়েছে। নয়া যুদ্ধবিরতির প্রস্তাবে কোনও সংশোধনের আর্জিও জানায়নি হামাস। এর আগে সোমবার প্যালেস্তাইনের এক আধিকারিক জানান যে, মধ্যস্থতাকারীরা প্রাথমিকভাবে দু’মাসের সংঘর্ষ বিরতি ও দু’দফায় বন্দিমুক্তির শর্ত দিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ