Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নর্থ ক্যারোলিনায় বন্দুকবাজের তাণ্ডব, হত ৩

ফের বন্দুবাজের তাণ্ডবে রক্তাক্ত আমেরিকা। এবারের ঘটনাস্থল উত্তর ক্যারোলিনা। শনিবার রাতে একটি পানশালায় গুলি চালায় আততায়ী।

নর্থ ক্যারোলিনায় বন্দুকবাজের তাণ্ডব, হত ৩
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাউথপোর্ট: ফের বন্দুবাজের তাণ্ডবে রক্তাক্ত আমেরিকা। এবারের ঘটনাস্থল উত্তর ক্যারোলিনা। শনিবার রাতে একটি পানশালায় গুলি চালায় আততায়ী। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে আটজন। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার আধ ঘণ্টা পরেই ওক আইল্যান্ডে এক সন্দেহভাজনকে আটক করে মার্কিন উপকূলরক্ষী বাহিনী। পরে তাকে সাউথপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্ত জারি রয়েছে। জানা গিয়েছে, একটি ছোট বোট নিয়ে পাড়ের কাছে আসে অভিযুক্ত। পানশালার বাইরে তখন থিক থিক করছে ভিড়। আচমকা বোট থেকে তাঁদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে আততায়ী। তারপর মুহূর্তের মধ্যে বোট নিয়ে পালিয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ