Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলা, মৃত্যু ২২ পড়ুয়া সহ ৩৪ জনের

থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারাল ২২ জন শিশু সহ মোট ৩৪ জন। এটি থাইল্যান্ডের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বলে জানা যাচ্ছে।

থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলা, মৃত্যু ২২ পড়ুয়া সহ ৩৪ জনের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

ব্যাংকক, ১১ ফেব্রুয়ারি: থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারাল ২২ জন শিশু সহ মোট ৩৪ জন। এটি থাইল্যান্ডের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বলে জানা যাচ্ছে। সেদেশের পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের দক্ষিণে হাতইয়াইয়ের একটি স্কুলে। আচমকাই স্কুলে ঢুকে গুলি চালানো শুরু করে ১৮ বছরের এক যুবক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্কুলে থাকা সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ছুটোছুটি শুরু করেন। বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি গুলিতে মৃত্যু হয় আরও ১২ জনের। তাঁদের মধ্যে শিক্ষক এবং স্কুল কর্মীও রয়েছেন। মৃতের সংখ্যা ৩৪ ছাড়ায়। জখম বহু। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

সূত্রের খবর, অনেকেই স্কুলের ভিতরে আটকে পড়েছেন। তাঁদের নিরাপদে বাইরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী স্কুলের ভিতরেই রয়েছে বন্দুকবাজ। অনেককেই সে পণবন্দি করে রেখেছে বলেও জানা গিয়েছে। বন্দুকবাজের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। কে বা কারা কী উদ্দেশ্য এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।  ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আতঙ্কিত স্কুল পড়ুয়াদের বাইরে ছুটে বেরিয়ে আসার ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ