Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউ ইয়র্কের অফিসে বন্দুকবাজের হামলা, পুলিসকর্মী সহ নিহত ৪ জন

ফের রক্তাক্ত আমেরিকা! সোমবার নিউ ইয়র্কের অফিস বিল্ডিংয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক যুবক। এই ঘটনায় নিউ ইয়র্ক সিটি পুলিসের এক অফিসার সহ চারজনের মৃত্যু হয়েছে।

নিউ ইয়র্কের অফিসে বন্দুকবাজের হামলা, পুলিসকর্মী সহ নিহত ৪ জন
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ফের রক্তাক্ত আমেরিকা! সোমবার নিউ ইয়র্কের অফিস বিল্ডিংয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক যুবক। এই ঘটনায় নিউ ইয়র্ক সিটি পুলিসের এক অফিসার সহ চারজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। নিহত পুলিস অফিসারের নাম দিদারুল ইসলাম (৩৬)। গত সাড়ে ৩ বছর ধরে নিউ ইয়র্ক পুলিসে কাজ করছিলেন ওই বাংলাদেশি অভিবাসী। জানা গিয়েছে, হামলা চালানোর পরেই আত্মহত্যা করে বন্দুকবাজ। ইতিমধ্যেই পুলিস ওই আততায়ীকে শনাক্ত করেছে। লাস ভেগাসের ওই যুবকের নাম শেন তামুরা। তার গাড়ি থেকে রিভলভার, ম্যাগাজিন, প্রাইভেট ইনভেস্টিগেটরের মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, পুলিস কমিশনার জেসিকা টিশের কথায়, ‘আততায়ীর মানসিক সমস্যা ছিল। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।’

Advertisement

সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বন্দুকবাজের হাড়হিম করা কীর্তি। পার্কিং লটে রাখা গাড়ি থেকে এম৪ রাইফেল হাতে বেরিয়ে আসে শেন। একটি অফিস বিল্ডিংয়ে ঢুকেই এক পুলিস অফিসারকে লক্ষ্য করে গুলি চালায় সে।  পরে আরও তিনজনকে গুলি করে। তারপর লিফ্ট ধরে সোজা ৩৪ তলায় উঠে আরও একজনকে শিকার বানায় সে। তারপর আত্মঘাতী হয়। বিল্ডিংয়ের তিনতলায় কাজে ব্যস্ত ছিলেন জেসিকা চেন নামে এক কর্মী। তিনি জানিয়েছেন,  ‘দোতলা থেকে পরপর গুলির শব্দ আসছিল। সঙ্গে সঙ্গে একটি কনফারেন্স রুমে গিয়ে টেবল দিয়ে দরজা আটকে ফেলি।’

সম্পর্কিত সংবাদ