Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বন্দুকবাজের হামলা, ডালাসে মৃত ১

আমেরিকার ডালোসে বন্দুকবাজের হামলায় প্রাণ গেল একজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন। আত্মঘাতী হয়েছে অভিযুক্ত বন্দুকবাজও।

বন্দুকবাজের হামলা,  ডালাসে মৃত ১
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকার ডালোসে বন্দুকবাজের হামলায় প্রাণ গেল একজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন। আত্মঘাতী হয়েছে অভিযুক্ত বন্দুকবাজও। বুধবার, ডালোসের ফেডারেল ইমিগ্রেশন ও কাস্টমস ইনফোর্সমেন্ট (আইসিই) অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। গুলিবিদ্ধ হন কাস্টমসের এক বন্দি সহ আরও দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বন্দির। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর এক বহুতলের ছাদে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে অভিযুক্ত বন্দুকবাজকে। পুলিশের অনুমান, গুলি চালানোর পর সে আত্মহত্যা করেছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ