Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

পুঞ্চে গুলির লড়াই, খতম অনুপ্রবেশকারী দুই জঙ্গি

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় গুলির লড়াই। এনকাউন্টারে খতম দুই জঙ্গি। বুধবার ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানানো হয়েছে।

পুঞ্চে গুলির লড়াই, খতম  অনুপ্রবেশকারী দুই জঙ্গি
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় গুলির লড়াই। এনকাউন্টারে খতম দুই জঙ্গি। বুধবার ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানানো হয়েছে। নিহতদের থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এব্যাপারে হোয়াইট কোরের তরফে আরও জানানো হয়, নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে অনুপ্রবেশের ছক কষছিল দুই জঙ্গি। বাহিনী তড়িঘড়ি পদক্ষেপ নেয় ও দুই জঙ্গিকে প্রতিহত করে। তারা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করলে পাল্টা জবাবে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। 

Advertisement

সেনার তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে লস্কর জঙ্গিরা অনুপ্রবেশের ছক কষছে বলে পুলিসের কাছে খবর ছিল। সেই অনুযায়ী মঙ্গলবার রাত থেকেই জঙ্গিদের খোঁজে সেনা ও পুলিস যৌথভাবে ‘অপারেশন শিবশক্তি’ অভিযান শুরু করে। মাঝরাতে পুঞ্চের কালাসিয়া এলাকায় তল্লাশি চলাকালীন সন্দেহজনক দু’জনকে সীমান্তের বেড়ার কাছে দেখা যায়। বাহিনীকে দেখে তারা গুলি চালানো শুরু করে। তখনই পাল্টা জবাব দেওয়া হয়। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলাকারী তিন জঙ্গিকে সম্প্রতি খতম করে বাহিনী। তারপর থেকেই নিয়ন্ত্রণ রেখা এলাকায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যে কোনও রকম অনুপ্রবেশ রুখতে শুরু হয়েছে ‘অপারেশন শিবশক্তি’। বুধবার তারই সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ