Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগ: মামলা ডিভিশন বেঞ্চে

দীর্ঘ ১৫ বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত ফের মামলা গড়াল ডিভিশন বেঞ্চে।

মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগ: মামলা ডিভিশন বেঞ্চে
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১৫ বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত ফের মামলা গড়াল ডিভিশন বেঞ্চে। বঞ্চিত চাকরি প্রার্থীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন, নির্দেশ উপেক্ষা করেই নিয়োগের সুপারিশ দেওয়া হচ্ছে। আজ শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। ২০১০ সালে বাম আমলে মাদ্রাসায় কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর, অর্থাৎ ২০১১ সালে বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ওই পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একের পর এক মামলা দায়ের হয় হাইকোর্টে। আইনি জটে পরীক্ষার ফলপ্রকাশ হয়নি। প্রায় দেড় দশক পর ফল প্রকাশের ছাড়পত্র দেয় সিঙ্গল বেঞ্চ। কিন্তু ফের মামলা গেল ডিভিশন বেঞ্চে।

Advertisement
সম্পর্কিত সংবাদ