Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

২৮৪ গ্রাম হেরোইন  সহ গ্রেপ্তার কারবারি

২৮৪ গ্রাম হেরোইন  সহ গ্রেপ্তার কারবারি
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সন্ধ্যায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন কারবারিকে গ্রেপ্তার করল পুলিস। তার কাছ থেকে ২৮৪ গ্রাম হেরোইন, ৩৯৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম সইফুদ্দিন লস্কর। ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিস খবর পায় যে, দক্ষিণ মাখালতলার ইসলাম লস্কর নামে ওই ব্যক্তির বাড়িতে হেরোইন মজুত রাখা আছে। সেখানে এক কারবারিও উপস্থিত আছে। পুলিসের ওই বাড়িতে হানা দেয়। হাতেনাতে সইফুদ্দিনকে ধরে ফেলে। রবিবার ধৃতকে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
Advertisement
সম্পর্কিত সংবাদ