Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লিতে ধুলোর দূষণ রুখতে নির্মাণকাজে রাশ টানছে সরকার

ধুলোর দূষণ মোকাবিলায় জেরবার দিল্লির বিজেপি সরকার। পরিস্থিতি মোকাবিলায় নির্মাণ কাজে রাশ টানার মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিল্লিতে ধুলোর দূষণ রুখতে নির্মাণকাজে রাশ টানছে সরকার
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধুলোর দূষণ মোকাবিলায় জেরবার দিল্লির বিজেপি সরকার। পরিস্থিতি মোকাবিলায় নির্মাণ কাজে রাশ টানার মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি) এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে বলেছে,  শহরে কোনও নির্মাণকাজ শুরুর আগেই ডিপিসিসি-র পোর্টালে তা সবিস্তারে জানাতে হবে। সেইমতোই মিলবে কাজের অনুমতি। এক্ষেত্রে ঠিকাদার সংস্থাকে তো বটেই, এই নিয়ম মানতে হবে দিল্লি পুরসভা সহ অন্যান্য অনুমতি প্রদানকারী কার্যালয়কেও। 

Advertisement

দিল্লি সহ প্রায় গোটা উত্তর ভারতেই ‘আঁধি’ অত্যন্ত পরিচিত বিষয়। এখন প্রায় প্রতিদিনই দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় ধুলোঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। বৃষ্টি হলে তবুও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকছে। কিন্তু বৃষ্টি না হলে খুব সামান্য পরিমাণে আঁধি বা ধুলোঝড়ের পরও পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাচ্ছে। ধুলোর দূষণ হচ্ছে একপ্রকার অসহনীয় মাত্রাতেই। এই পরিস্থিতিতে ধুলো দূষণের অন্যতম মূল উৎস নির্মাণ কার্যের উপরই কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’দিন আগেই দিল্লি সরকার জানিয়েছে, শহরের হাই-রাইজ বিল্ডিংগুলিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে অবশ্যই অ্যান্টি-স্মগ গান বসাতে হবে। এবার নির্মাণ কাজ নিয়েও কড়া পদক্ষেপ নিল ডিপিসিসি। নির্দেশিকা না মানলে মালিকপক্ষ ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে শুধুমাত্রই নির্মাণ কার্য শুরুর বিষয়ে নয়ই যে কোনওরকম নির্মাণ ভাঙার ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, সোমবার বিকেল ৪টে পর্যন্ত দিল্লির বাতাস ছিল মোটামুটি সহনীয় মাত্রায়। অর্থাৎ, ‘মডারেট’। ওই সময় পর্যন্ত দিল্লির বাতাসে একিউআইয়ের মান ছিল ১৫৮।

Advertisement
সম্পর্কিত সংবাদ