Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

লাভদায়ক রেলওয়ে ফিনান্সের শেয়ার বিক্রি করছে সরকার

লাভজনক নবরত্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন বেসরকারিকরণ করছে কেন্দ্র। অর্থমন্ত্রকের সবুজ সংকেত পেয়ে মন্ত্রক সংস্থার ছয় শতাংশ অংশিদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

লাভদায়ক রেলওয়ে ফিনান্সের শেয়ার বিক্রি করছে সরকার
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লাভজনক নবরত্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন বেসরকারিকরণ করছে কেন্দ্র। অর্থমন্ত্রকের সবুজ সংকেত পেয়ে মন্ত্রক সংস্থার ছয় শতাংশ অংশিদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। জারি হয়েছে অফার ফর সেল। মোট সাড়ে ৫ হাজার কোটি টাকা আয়ের সংস্থান হবে এই বিক্রির মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত সংস্থার সম্পদ ও শেয়ার বিক্রি করে যে আড়াই লক্ষ কোটি টাকা আয়ের পরিকল্পনা কেন্দ্র করেছে, এই সিদ্ধান্ত তারই অঙ্গ। বাজেটের পরে বেসরকারিকরণের এই লক্ষ্য পূরণে সরকার যেভাবে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে, তাতে বোঝা যাচ্ছে ২০২৬-২৭ আর্থিক বছরে বেসরকারিকরণের লক্ষ্যে বৃহৎ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। আইআরএফসি রেলমন্ত্রকের সর্ববৃহৎ আর্থিক লগ্নি সংস্থা। এই সংস্থা কামরা নির্মাণ, পণ্যবাহী ওয়াগন নির্মাণ, রেলের সেতু নির্মাণের মতো প্রকল্পগুলির জন্য অর্থের জোগান দেয়। সরকার এর অফার ফর সেল ঘোষণা করার সঙ্গে সঙ্গে বুধবার তার শেয়ারে রীতিমতো ধস নেমেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ