বিনোদনমূলক গল্প নিয়েই সবসময় কাজ করে সোনি আট। তাদের আসন্ন শো ‘জিও গোপুদা’ও দর্শকের বিনোদনের জন্য প্রস্তুত। আগামী ২৬ এপ্রিল থেকে সংশ্লিষ্ট চ্যানেলে এই নতুন শো দেখতে পাবেন দর্শক। গল্পের কেন্দ্রে রয়েছে গোপেন চন্দ্র বারিক নামের এক চরিত্র। যে রহস্যজনক ভাবে মোগলাইপাড়ায় এক ভাড়া বাড়িতে এসে ওঠে। গল্পে রয়েছে ঝিনুক, চিন্টু, পটলার মতো কিছু শিশু চরিত্রও। মজা এবং কল্পনার অ্যডেভেঞ্চারে ভরপুর এই শো দর্শকদের আনন্দ দেবে বলে আশা নির্মাতাদের।



