Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

দু’হাজার কোটির পণ্য জমে তামিলনাড়ুর ‘বয়ন হাব’-এ

ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর জেরে সংকট তীব্র আকার ধারণ করেছে তামিলনাড়ুর তিরুপ্পুরের বয়ন কারখানাগুলিতে।

দু’হাজার কোটির পণ্য জমে তামিলনাড়ুর ‘বয়ন হাব’-এ
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর জেরে সংকট তীব্র আকার ধারণ করেছে তামিলনাড়ুর তিরুপ্পুরের বয়ন কারখানাগুলিতে। বরাত হারিয়ে প্রায় দেড় থেকে দু’হাজার কোটি টাকার পণ্য জমে রয়েছে। দু’-তিন মাসের মধ্যে পরিস্থিতির বদল না হলে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করছেন তিরুপ্পুরের বাণিজ্য সংগঠনগুলি। সূত্রের খবর, তিরুপ্পুরের এই বয়ন হাবে উৎপাদিত পণ্যের ৩০ শতাংশই রফতানি হয় মার্কিন মুলুকে। ট্রাম্পের চড়া শুল্ক আরোপের পর আমেরিকা থেকে নতুন করে বরাত আর আসেনি। ওয়াকিবহাল মহলের মতে, বড় সংস্থাগুলি হয়তো পরিস্থিতির সঙ্গে আরও কিছুদিন লড়তে পারবে। তবে এমএসএমই ক্ষেত্রে অশনি সংকেত দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অনেক সংস্থাই উৎপাদন কমাতে শুরু করেছে। কয়েকজন কর্মী ছাঁটাইও হয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ