Bartaman Logo
৯ জুন, ২০২৬

সোনা পাচার: জামিন কন্নড় অভিনেত্রী রন্যার, আপাতত থাকতে হবে জেলেই

দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছিলেন কন্নড় অভিনেত্রী রন্যা রাও। উদ্ধার হয়েছিল প্রায় ১৫ কেজি ওজনের সোনা।

সোনা পাচার: জামিন কন্নড় অভিনেত্রী রন্যার, আপাতত থাকতে হবে জেলেই
  • ২১ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

বেঙ্গালুরু: দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছিলেন কন্নড় অভিনেত্রী রন্যা রাও। উদ্ধার হয়েছিল প্রায় ১৫ কেজি ওজনের সোনা। সেই মামলায় মঙ্গলবার তাঁকে ও তাঁর সঙ্গী কোন্দারু রাজুকে জামিন দিল আর্থিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত। উভয়কেই দু’লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। যদিও এখনই জেল থেকে বেরতে পারবেন না রন্যা। কারণ, তাঁর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারায় মামলা দায়ের হয়েছিল। এক্ষেত্রে জামিন ছাড়াই একবছরের জন্য সতর্কতামূলক আটকের নিয়ম রয়েছে। 

Advertisement

সোনা পাচার মামলায় রন্যাদের বিরুদ্ধে এখনও চার্জশিট দাখিল করতে পারেনি ডিআরআই। সেকারণে সংশ্লিষ্ট দপ্তরকে ভর্ৎসনা করার পাশাপাশি এদিন অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছে আদালত। জানানো হয়েছে, অনুমতি ছাড়া দু’জনেরই কেউই দেশ ছেড়ে অন্যত্র যেতে পারবেন না। শুনানির দিনগুলিতে যথাসময়ে আদালতে হাজির হতে হবে। তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে। প্রমাণ নষ্ট করা বা সাক্ষীদের প্রভাবিত করার কোনওরকম চেষ্টা করা যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ