Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাড়ছে সোনা, নতুন রেকর্ড রুপোর দরে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে সোনার দাম ঊর্ধ্বমুখী। দিনকয়েক তার দাম এক লক্ষের নীচে থাকলেও ফের তা লাখে পৌঁছল। পাশাপাশি কলকাতায় নতুন রেকর্ড গড়ল রুপোর দর।

বাড়ছে সোনা, নতুন  রেকর্ড রুপোর দরে
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে সোনার দাম ঊর্ধ্বমুখী। দিনকয়েক তার দাম এক লক্ষের নীচে থাকলেও ফের তা লাখে পৌঁছল। পাশাপাশি কলকাতায় নতুন রেকর্ড গড়ল রুপোর দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়ার দর অনুযায়ী, বুধবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর পৌঁছয় এক লক্ষ টাকায়। মঙ্গলবার সেই দর ছিল ৯৯ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, গয়না সোনার দর বুধবার গিয়েছে ১০ গ্রাম পিছু ৯৫ হাজার ৫০ টাকা। একদিনের তফাতে তার দাম বেড়েছে ৪৫০ টাকা। এদিন কেজি পিছু খুচরো রুপোর দর গিয়েছে ১ লক্ষ ৯ হাজার ৮৫০ টাকা, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবারই তার দর ছিল ১ লক্ষ ৭ হাজার ৫৫০ টাকা। ইরান-ইজরায়েলের যুদ্ধে আমেরিকার ইন্ধন দেওয়ার কারণেই বিশ্বের ভূ-অর্থনৈতিক পরিস্থিতি ঘোরালো হয়েছে। সেই কার঩ণেই তুলনামূলক কম ঝুঁকির লগ্নি হিসেবে সোনা ও রুপোর প্রতি ঝোঁক বাড়ছে বিনিয়োগকারীদের, বলছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ