Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

একদিনে ৪ হাজার টাকা নামল সোনা

গত ১৭ অক্টোবর কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর গিয়েছিল ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। তারপর ধাপে ধাপে তার দর কমতে থাকে।

একদিনে ৪ হাজার টাকা নামল সোনা
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৭ অক্টোবর কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর গিয়েছিল ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। তারপর ধাপে ধাপে তার দর কমতে থাকে। ১১ দিনের মাথায় সেই দর নামল প্রায় ১২ হাজার টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ১৯ হাজার ১৫০ টাকা। আগের দিন, অর্থাৎ সোমবার একই বিশুদ্ধতার সোনার দর ছিল ১০ গ্রাম পিছু ১ লক্ষ ২৩ হাজার ৫০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে দাম কমেছে প্রায় ৪ হাজার টাকা। দাম কমেছে ২২ ক্যারেট গয়না সোনারও। ১০ গ্রাম পিছু তার দর ছিল শহরে ১ লক্ষ ১৭ হাজার টাকা। এদিকে সোনার সঙ্গেই দাম নামছে রুপোরও। এক কেজি খুচরো রুপোর দর এদিন ছিল ১ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা। একদিনের তফাতে দাম কমেছে ৬ হাজার টাকারও বেশি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ