Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনা-রুপোর দাম চড়াই থাকবে, পূর্বাভাস আর্থিক সমীক্ষা রিপোর্টে

চলতি অর্থবর্ষে সোনা দেখিয়েছে দামের জৌলুস। ৩১ ডিসেম্বর খুচরো বাজারে সোনার দাম পৌঁছে গিয়েছিল ১ লক্ষ ৩৭ হাজার ৭০০ টাকা প্রতি গ্রামে। রুপোর দাম ছিল ২ লক্ষ ৩৯ হাজার টাকা প্রতি কেজি।

সোনা-রুপোর দাম চড়াই থাকবে, পূর্বাভাস আর্থিক সমীক্ষা রিপোর্টে
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি অর্থবর্ষে সোনা দেখিয়েছে দামের জৌলুস। ৩১ ডিসেম্বর খুচরো বাজারে সোনার দাম পৌঁছে গিয়েছিল ১ লক্ষ ৩৭ হাজার ৭০০ টাকা প্রতি গ্রামে। রুপোর দাম ছিল ২ লক্ষ ৩৯ হাজার টাকা প্রতি কেজি। ২০২৬-২৭ অর্থবর্ষেও সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী থাকবে। সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্টে এমনটাই জানিয়েছে সরকার। বলা হয়েছে, ‘সোনা, রুপোর মতো মূল্যবান ধাতুর দাম বাড়তেই থাকবে। বিশ্বে অস্থিরতা রয়েছে। যতদিন না স্থিতিশীলতা ফিরে আসছে, ততদিন বিনিয়োগের নিরাপদ বিকল্প হিসেবে সোনার উপর আস্থা থাকবে লগ্নিকারীদের।’ শুধু তাই নয়, আর্থিক অনিশ্চয়তার জেরে অনেক দেশই সোনা কেনার পরিমাণ আরও বাড়াবে।

Advertisement

গিগ কর্মীদের নিয়েও আশঙ্কার কথা রয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের সমীক্ষা রিপোর্টে। বলা হয়েছে, পণ্য ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত প্রায় ৪০ শতাংশ  কর্মীর মাসিক আয় ১৫ হাজার টাকারও কম। গিগ কর্মীদের কাজের শর্ত, মানসিক চাপ নিয়ে বহুদিন ধরেই সরব বিরোধীরা। এর প্রেক্ষাপটে  অভিযোগগুলিই যেন মান্যতা পেয়েছে রিপোর্টে। গিগ কর্মীদের দৈনিক কাজের ঘণ্টা এবং আয় বেঁধে দেওয়ার সুপারিশও করা হয়েছে। তাছাড়া কর্মীদের অপেক্ষার জন্য অর্থ দেওয়ার কথাও বলা হয়েছে। আয়ের বৈষম্য কমানোর সুপারিশ করা হয়েছে রিপোর্টে। সামগ্রিকভাবে পুরো গিগ নীতি সংস্কারের প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ