Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

দামে ফের নজির সোনা ও রুপোর

প্রতিদিনই নয়া নজির তৈরি করছে সোনার দাম। শনিবারও সেই ধারা অব্যাহত রইল। কলকাতায় এদিন এক লাফে অনেকটা বাড়ল হলুদ ধাতুর দাম। সঙ্গে তাল ঠুকল রুপোও।

দামে ফের নজির সোনা ও রুপোর
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিদিনই নয়া নজির তৈরি করছে সোনার দাম। শনিবারও সেই ধারা অব্যাহত রইল। কলকাতায় এদিন এক লাফে অনেকটা বাড়ল হলুদ ধাতুর দাম। সঙ্গে তাল ঠুকল রুপোও। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকা। সরস্বতী পুজো  উপলক্ষ্যে শুক্রবার বন্ধ ছিল সোনার পাইকারি বাজার। বৃহস্পতিবারের তুলনায় এদিন ৬ হাজার ১০০ টাকা দর বেশি ছিল। পাল্লা দিয়ে বেড়েছে ২২ ক্যারেট গয়না সোনার দামও। শনিবার ১০ গ্রাম গয়না সোনার দর পৌঁছেছে ১ লক্ষ ৫০ হাজার ৭৫০ টাকায়।

Advertisement

এদিন কলকাতায় খুচরো রুপোর কেজি প্রতি দর গিয়েছে ৩ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ২৮ হাজার ২০০ টাকা বেশি। চলতি বছরের গোড়ায় অর্থাৎ ১ জানুয়ারি রুপোর কেজি প্রতি দর ছিল ২ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রায় ২৫ দিনের মাথায় রুপোর দাম ১ লক্ষ টাকার বেশি বাড়ল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে শীঘ্রই দর চার লক্ষের সীমা ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ