ফের নয়া রেকর্ড সোনা-রুপোর
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে এবার ১ লক্ষ ৬০ হাজার টাকার সীমা পেরিয়ে গেল সোনা। ফলে নতুন রেকর্ড গড়ল হলুদ ধাতুর দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর যায় ১ লক্ষ ৬০ হাজার ৫০ টাকা। এই দর গত শনিবার ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকা। রবি ও সোমবার সোনা-রুপোর পা‌ইকারি বাজার বন্ধ থাকার পর, মঙ্গলবারই তা ১,৪৫০ টাকা বেড়ে যায়। পাল্লা দিয়ে বেড়েছে ২২ ক্যারেট গয়নার সোনাও।

Advertisement

এদিন এই বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা। সোনার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম ছিল ২ লক্ষ ৪৮ হাজার ৩৫০ টাকা। শনিবারের তুলনায় দাম বেড়েছে ১৩ হাজার টাকার বেশি। এটিও কলকাতায় এখনও পর্যন্ত সর্বোচ্চ দর।  ফাইল চিত্র