Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

গ্যাস ট্যাঙ্কারে দুর্ঘটনা, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ২২ কিমি যানজট

গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনার জেরে প্রায় ২৪ ঘণ্টা ধরে যানজট মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে। আর তাতে নাকাল হলেন মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকার মানুষজন।

গ্যাস ট্যাঙ্কারে দুর্ঘটনা, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ২২ কিমি যানজট
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনার জেরে প্রায় ২৪ ঘণ্টা ধরে যানজট মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে। আর তাতে নাকাল হলেন মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকার মানুষজন। মঙ্গলবার বিকেল ৫টার সময় যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। ২৪ ঘণ্টা কেটে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এক্সপ্রেসওয়েতে দীর্ঘ ২২ কিলোমিটার ধরে গাড়ির লম্বা লাইন। অনেকেই রাস্তায় নেমে রান্নাবান্না শুরু করে দিয়েছেন। দুর্ভোগ কখন কাটবে, এই নিয়ে সদুত্তর দিতে পারছে না প্রশাসন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ রায়গড় জেলার খান্দলা ঘাটে প্রপিলিন বোঝাই একটি ট্যাঙ্কার উলটে যায়। এরপর গ্যাস লিক করতে থাকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশ মুম্বইগামী সমস্ত যান চলাচল বন্ধ করে দেয়। এরপর ২৪ ঘণ্টা কেটে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বুধবার এক্সপ্রেসওয়ের ড্রোনচিত্র প্রকাশ করেছে প্রশাসন। তাতে ধরা পড়েছে গাড়ির ২০-২২ কিলোমিটারের লম্বা লাইন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ