Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

এনকাউন্টারে খতম গ্যাংস্টার মণি প্রিন্স

পুলিশ হেপাজতে থাকাকালীন হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার মণি প্রিন্স। এবার আটারি সীমান্তে এনকাউন্টারে খতম সেই গ্যাংস্টার।

এনকাউন্টারে খতম গ্যাংস্টার মণি প্রিন্স
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: পুলিশ হেপাজতে থাকাকালীন হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার মণি প্রিন্স। এবার আটারি সীমান্তে এনকাউন্টারে খতম সেই গ্যাংস্টার। পুলিশের খাতায় তাঁর নামে লুট, খুন, খুনের চেষ্টা, তোলাবাজি সহ ৫০টি মামলা রয়েছে। জানা গিয়েছে,  কয়েকদিন আগেই গুরু নানক হাসপাতাল থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় প্রিন্স। তখন থেকেই তার খোঁজে তল্লাশি চলছিল। খবর আসে প্রিন্স আটারি এলাকায় বাইক নিয়ে ঘুরছে। পুলিশ পৌঁছাতেই প্রিন্স গুলি চালাতে শুরু করে। এক পুলিশ অফিসার জখম হন। পরে পুলিশের পালটা গুলিতে প্রাণ হারায় প্রিন্স।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ