Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগর মেলা: বাড়ছে অস্থায়ী দমকল কেন্দ্রের সংখ্যা

গঙ্গাসাগর মেলার জন্য জোরদার করা হচ্ছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এবছর আরও চারটি অস্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

গঙ্গাসাগর মেলা: বাড়ছে অস্থায়ী দমকল কেন্দ্রের সংখ্যা
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ,২৪ পরগনা: গঙ্গাসাগর মেলার জন্য জোরদার করা হচ্ছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এবছর আরও চারটি অস্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। 

Advertisement

শুক্রবার মেলার প্রস্তুতি দেখার পর এ তথ্য দেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। নিজের দপ্তরের ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক করেন তিনি। বলেছেন, ‘গতবার ১৪টি অস্থায়ী দমকল কেন্দ্র ছিল। এবার ১৮ করা হল। পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হবে না।’ ১৮ কেন্দ্রের মধ্যে ১১টি থাকবে মেলা গ্রাউন্ডের আশপাশে। বাকি সাতটি অন্যান্য জায়গায় থাকবে। শীর্ষ আধিকারিক থেকে কর্মী মিলিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থার দায়িত্বে ৩৫৮ জন। ভিড়ের মধ্যে বড় ইঞ্জিন পৌঁছতে সমস্যা হয় বলে এবার দ্রুত পরিষেবা দিতে থাকছে ৭৫ বিশেষ ফায়ার ফাইটিং বাইক। এছাড়াও থাকছে ১১টি বিশাল অগ্নিনির্বাপণ ট্যাঙ্কার। যেগুলির প্রতিটির সঙ্গে তিনটি করে ফায়ার পাম্প যুক্ত থাকবে।

সম্পর্কিত সংবাদ