Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

একমাসের মধ্যে ইস্তফা দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

বাড়তি সরকারি ঋণের বোঝা থেকে শুরু করে অচলাবস্থা। একাধিক কারণে উত্তপ্ত ফ্রান্স। বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ। তারই প্রভাব পড়ল প্রশাসনের অন্দরে।

একমাসের মধ্যে ইস্তফা দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
  • ৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

প্যারিস: বাড়তি সরকারি ঋণের বোঝা থেকে শুরু করে অচলাবস্থা। একাধিক কারণে উত্তপ্ত ফ্রান্স। বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ। তারই প্রভাব পড়ল প্রশাসনের অন্দরে। মন্ত্রিসভা গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। অর্থাৎ, দায়িত্ব পাওয়ার একমাসের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। সোমবার লেকর্নুর ইস্তফাপত্র গ্রহণ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। দু’বছরে পাঁচজন প্রধানমন্ত্রী ইস্তফা দিলেন। লেকর্নুর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন ফ্রাঁসোয়া বেরু। সম্প্রতি অনাস্থা ভোটে তাঁকে হারতে হয়। গত ৮ সেপ্টেম্বর প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী লেকর্নুকে বেরুর উত্তরসূরি হিসেবে বেছে নেন ম্যাক্রঁ। তাতে অবশ্য সমস্যা মেটেনি। ২৭ দিনের মাথায় দায়িত্ব ছাড়তে বাধ্য হন লেকর্নু।

Advertisement
সম্পর্কিত সংবাদ