Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট

আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। মঙ্গলবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। মঙ্গলবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথা বলবেন ম্যাক্রঁ। বিবৃতিতে লেখা হয়েছে, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।’ একইসঙ্গে যৌথভাবে ইন্ডিয়া-ফ্রান্স ইয়ার অব ইনোভেশনের উদ্বোধন করবেন দুই রাষ্ট্রনেতা। এই উদ্যোগের মাধ্যমে সারাবছর প্রযুক্তি, সাংস্কৃতিক আদান-প্রদান সহ একাধিক ইস্যু নিয়ে কাজ করবে প্যারিস-নয়াদিল্লি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ