Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফেভারিট আলকারাজকে চ্যালেঞ্জ জানাতে তৈরি সিনার

ফরাসি ওপেনের অবিসংবাদিত রাজা ছিলেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে সর্বাধিক ১৪বার খেতাব জিতেছিলেন তিনি। কিন্তু গত বছর টেনিসকে বিদায় জানিয়েছেন এই স্প্যানিশ মহাতারকা।

ফেভারিট আলকারাজকে চ্যালেঞ্জ জানাতে তৈরি সিনার
  • ২৫ মে, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

প্যারিস: ফরাসি ওপেনের অবিসংবাদিত রাজা ছিলেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে সর্বাধিক ১৪বার খেতাব জিতেছিলেন তিনি। কিন্তু গত বছর টেনিসকে বিদায় জানিয়েছেন এই স্প্যানিশ মহাতারকা। নাদাল উত্তর যুগে ফরাসি ওপেনের ঢাকে কাঠি পড়ছে রবিবার। এই গ্র্যান্ড স্ল্যামে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে। তাঁর পথের কাঁটা হতে পারেন বিশ্বের এক নম্বর জানিক সিনার। তবে নোভাক জকোভিচকে ভুললেও চলবে না। ফরাসি ওপেনে নামার আগে শনিবার কেরিয়ারের ১০০তম এটিপি ট্রফি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন জোকার। জেনিভা ওপেনের ফাইনালে তিনি পোল্যান্ডের হুবার্ট হুকার্জকে ৫-৭, ৭-৬, ৭-৬ ব্যবধানে হারিয়েছেন। এর আগে ১০০-এর বেশি এটিপি ট্রফি জিতেছেন মাত্র দু’জন— জিমি কোনর্স (১০৯) ও রজার ফেডেরার (১০৩)। সেই ক্লাবে নাম লেখালেন জকোভিচ। তবুও ফরাসি ওপেনে ৩৮ বছর বয়সি মহাতারকাকে ফেভারিট মানছেন না বিশেষজ্ঞরা। কারণ, জোকারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চোট। গতবারও শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়েছিলেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

Advertisement

বিশেষজ্ঞরা সঙ্গত কারণেই আলকারাজকে ফেভারিট বেছেছেন। চলতি বছরে এই স্প্যানিশ তরুণ ক্লে কোর্টে মোট ১৬টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ১৫টিই জিতেছেন তিনি। সেই নিরিখে, সিনার সম্প্রতি তিন মাস নির্বাসন কাটিয়ে ফিরেছেন। তাছাড়া গত ফরাসি ওপেনেও শেষ চারের লড়াইয়ে ইতালির এই তারকাকে বশ মানিয়েছিলেন আলকারাজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ